সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতিকে বিমান বন্দরে সংবর্ধনা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল’কে ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে সংবর্ধনা দিয়েছেন সিলেটের পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
সোমবার বিকেলে কানাডার সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরলে বিমান বন্দরে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, সহ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদ, সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সহ সাধারণ সম্পাদক নারায়ন পুরকায়স্থ ফনি, মিফতাহুল কবির মিফতা, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, নির্বাহ সদস্য মনসুর আহমদ, ধুপাগুল স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সহ সভাপতি মোঃ আজির উদ্দিন, কোম্পানীগঞ্জের ব্যবসায়ী ফখরুল ইসলাম মেম্বার, ব্যবসায়ী মানিক মিয়া, মন্তাজ মিয়া, জাহেদ আহমদ, আব্দুর রাজ্জাক, যুবদল নেতা ইসমাঈল আব্দুল্লাহ শিহাব, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আব্দুস শহীদ প্রমূখ।
সংবর্ধনার জবাবে সংক্ষিপ্ত সভায় সর্ম্বধীত অতিথি গোলাম হাদী ছয়ফুল বলেন, নানা প্রতিকুলতার কারনে সিলেটের পরিবহণ ব্যবসায়ী, মালিক ও শ্রমিকদের মধ্যে অস্তিরতা বিরাজ করছে। হারাতে বসেছে ব্যবসার পরিবেশ ও পরিস্থিতি। তাই সিলেটের পরিবহণ ব্যবসায়ীদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে।