• সিলেট, রাত ১২:২৯, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ’র বইগুলো প্রধান কার্যালয়ে তাঁকে স্মরণীয় করে রাখবে -ডেপুটি গভর্নর নুরুন নাহার

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬
অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ’র বইগুলো প্রধান কার্যালয়ে তাঁকে স্মরণীয় করে রাখবে -ডেপুটি গভর্নর নুরুন নাহার

Manual8 Ad Code

অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ’র বইগুলো প্রধান কার্যালয়ে তাঁকে স্মরণীয় করে রাখবে
-ডেপুটি গভর্নর নুরুন নাহার

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ এর সিলেট অফিসে বদলি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আজ (২৯ এপ্রিল ২০২৬) বিকালে মতিঝিল অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ইএমডি-২ এর পরিচালক মোহাম্মদ নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার। বিদায়ী অতিথির সহধর্মিণী নূরজাহান পারভীন চৌধুরী সিলেট থেকে থেকে এসে অনুষ্ঠানে অংশ নেন।
সহকারী পরিচালক অমিত কুমার রায় ও মোহাম্মদ আবু ফয়সাল’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াত উপপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সেলিনা আক্তার, মোঃ আমির হোসেন, আঞ্জুমান আরা বেগম, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আবুল কালাম, এম,এম সায়ফুল্লাহ, মোঃ আব্দুল মতিন মোল্লা, অতিরিক্ত পরিচালক (পিআরএল) দূর এ আফজা, যুগ্ম পরিচালক মোঃ রবিউল হোসেন, মোঃ নাছির উদ্দিন, মোঃ আবুল হাসেম, নূরজাহান পারভীন, মোঃ এনামুল ইসলাম, ইসরাত জাহান, ফারজানা ববি, উপপরিচালক মিঠুন কুমার ঘোষ, সহকারী পরিচালক শুভ্র দেব কুন্ডু, মোঃ আব্দুল হক, আসমা বেগম, এ,এস,এম মাজেদুল হক, শিরীন আক্তার, শাকিল আহমদ, উপ সহকারী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মোঃ সোহাগ হোসেন, আব্দুল্লাহ আল মাসুদ, জাবালে রহমত, মোঃ নাজমুল হোসেন, মোঃ আলিফ হোসেন, শারফিন আহমদ সাব্বির, মোঃ আব্দুল্লাহ, আহমদ আরিফুল হাসান রনক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন বিদায়ী অতিথির প্রধান কার্যালয়ে দুই বছর অবস্থান কর্মমুখর ছিল। ব্যাংকের কাজের পাশাপাশি ‘চব্বিশের ঢাকার ডায়েরি’ ও ‘পঁচিশের ঢাকার ডায়েরি’ আমাদের উপহার দেন। বইগুলো তাঁকে প্রধান কার্যালয়ের সহকর্মীদের কাছে স্মরণীয় করে রাখবে।
সভাপতির বক্তব্যে পরিচালক মোহাম্মদ নুরুল আলম বলেন জাবেদ আহমদ একজন পরিশ্রমী লেখক। যেখানে ঘুরতে যান সবার কাছে তা লিখে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন প্রধান অতিথি ডেপুটি গভর্নর নুরুন নাহার।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com