• সিলেট, দুপুর ১২:১৫, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের পীরমহল্লা থেকে অ স্ত্রসহ হাসান আ ট ক

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬
সিলেটের পীরমহল্লা থেকে অ স্ত্রসহ হাসান আ ট ক

Manual4 Ad Code

সিলেটের পীরমহল্লা থেকে অ স্ত্রসহ হাসান আ ট ক

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেটের পশ্চিম পীরমহল্লা থেকে অস্ত্রসহ হাসান আহমদ (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগরীর এয়ারপোর্ট থানাপুলিশ।

 

হাসান আহমদ সুনামগঞ্জ জেলার ছাতক থানার দোয়ালিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি এয়ারপোর্ট থানার বনকলাপাড়া এলাকায় বসবাস করছিলেন।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল পশ্চিম পীরমহল্লাস্থ আনন্দ স্কুলের বিপরীতে একটি পরিত্যক্ত বাসায় (হেলাল কমপ্লেক্স) অভিযান চালায়। সেখান থেকে প্রথমে দুটি চাইনিজ কুড়াল ও একটি রামদাসহ হাসানকে আটক করা হয়।

 

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনকলাপাড়াস্থ পীরমহল্লা পাহাড়িকা আবাসিক এলাকার জিয়া মিয়ার একটি নির্মাণাধীন ভবনে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখান থেকে আরও দুটি চাইনিজ কোড়াল, তিনটি রামদা ও তিনটি লাঠি উদ্ধার করা হয়।

 

 

তার বিরুদ্ধে, এয়ারর্পোট থানায় মামলা (নং-২২/২৮/৪/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com