• সিলেট, সকাল ৯:৩০, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

Manual4 Ad Code

রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান। সংগৃহীত ছবি

 

Manual7 Ad Code

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার
অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার এ নির্বাচনের রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

বিকাল ৪টার পরে নির্বাচন ভবনে তিনি বলেন, ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের নাম কমিশনে উপস্থাপন করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে।

মঈন উদ্দীন বলেন, বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন-ইসি সচিবালয়। এরপর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে।

রিটার্নিং অফিসার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে (প্রত্যাহারের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা) কোনো প্রার্থী প্রত্যাহারের আবেদন করেননি। শূন্য পদের সমান পদে মনোনয়নপত্রও সমান হওয়ায় আইন অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) গেজেট প্রকাশ করব।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com