• সিলেট, সকাল ৭:০১, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমা সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬
দক্ষিণ সুরমা সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, খেলাধুলা শিক্ষাকার্যক্রমেরও একটি অংশ। খেলাধুলার সঙ্গে সম্পর্ক রয়েছে দৈহিক সুস্থতা ও মানসিক পরিতৃপ্তির। সুন্দর ও সুস্থ জীবনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জ্ঞানার্জনের জন্য যেমন জ্ঞানচর্চা আবশ্যক, তেমনই সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলা বা শরীরচর্চা প্রয়োজন। এজন্য আমাদেরকে বিশেষ করে শিক্ষার্থীদেরকে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

তিনি সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual5 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আভ্যন্তরীণ ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ জয়নুল ইসলাম, বহিঃ ক্রীড়া কমিটির আহবায়ক মোহাম্মদ ময়নুল হক, সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহবায়ক কাজরী রাণী ধর, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান, রাহেনা হক, সালমা ইয়াসমিন, প্রভাষক মতিলাল দাশ, মো. আতাউর রহমান, শ্যামলী চক্রবর্তী, সুভাষ চন্দ্র সাহা, মো. শফিকুল ইসলাম, নাফিস সাকিনা, কানিজ ফাতেমা, সুপ্তা রানী চৌধুরী, পলাশ রন্জন দাস, শাহেদ আহমদ, মোহাম্মদ আব্দুল বাতেন, আলতাফ হোসেন, ফাতেমা খানম, শাহরিয়ার খান, মাহবুবা খানম, বিশ্বজিৎ দাম, হুমায়রা বেগম মনি, আতাউর রহমান ভূইয়া, শিল্পী মালাকার, শুকরিয়া জাহান, সোনিয়া অর্জুন, দীপক চন্দ, নুরজাহান খাতুন, মাহমুদা আক্তার, গিলমান আলী, আব্দুন নুর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুসরাত ফাতেমা, নুরুজ্জামান কোরেশী, সৈয়দা মোমেন বেগম লিমু, রেজওয়ানা তাসনীম, মোস্তাফিজুর রহমান, সুমন রায়, মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, অতিথি শিক্ষক নুসরাত জাহান প্রমুখ।

Manual4 Ad Code

উল্লেখ্য,দক্ষিণ সুরমা সরকারী কলেজের নতুন মাঠে এবছর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্ভোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com