• সিলেট, দুপুর ১২:০৩, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এসআইইউ ইংরেজি বিভাগের ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ প্রদান

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
এসআইইউ ইংরেজি বিভাগের ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ প্রদান

Manual3 Ad Code

এসআইইউ ইংরেজি বিভাগের ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

শিক্ষার্থীদের মেধা, শ্রম এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। আজ বিভাগের উদ্যোগে ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ প্রদানের মাধ্যমে মেধাবীদের এ স্বীকৃতি জানানো হয়।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ অনুষ্ঠানের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।

তিনি তার বক্তব্যে বলেন, মেধার স্বীকৃতি নতুন নতুন মেধাবী তৈরি করে। শিক্ষার্থীদের শ্রম, অধ্যাবসায় এবং সৃষ্টিশীলতার স্বীকৃতি অন্যদের অনুপ্রেরণা জোগায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,একুশ শতকের পৃথিবীতে নিজেকে কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে আগ্রহী হয়ে উঠতে হবে।

ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম।

Manual2 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড কমিটির আহবায়ক স্বাতী রানী দেবনাথ।

ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া ওয়ান্নেহার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর শামসুল আলম, ইংরেজি বিভাগের শিক্ষার্থী অধরা ইসলাম শান্তা এবং প্রাক্তণ এওয়ার্ডির পক্ষ থেকে আসিফ আহমদ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইন অনুষদের ডিন প্রফেসর তোতিউর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. রেজাউল কবীর এবং আইন বিভাগের প্রধান সোহেল হাবিব নওরোজ। এছাড়াও ইংরেজি বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ফল ২০২৫ সেমিস্টারের জন্য ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক এবং দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী অনুজ আচার্য্যের হাতে ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়তাসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে গত দু’বছর যাবত এ এওয়ার্ড প্রদান করা হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com