চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের এই ত্রি-স্মৃতি বিজড়িত দিনটি আমাদের কেবল উৎসবের উপলক্ষ নয়, বরং আত্মশুদ্ধির এক মহান বার্তা দেয়। আজকের অশান্ত পৃথিবীতে বুদ্ধের ‘অহিংসা পরম ধর্ম’ বাণীটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তিনি শিখিয়েছেন যে, হিংসা দিয়ে কখনও হিংসাকে জয় করা যায় না, বরং মৈত্রী ও করুণা দিয়েই একে জয় করতে হয়। তিনি আরো বলেন, আমরা যারা সদ্ধর্মের অনুসারী, আমাদের দায়িত্ব হলো বুদ্ধের সেই মধ্যপন্থা অনুসরণ করা। লোভ, দ্বেষ এবং মোহ থেকে মুক্ত হয়ে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই প্রকৃত বুদ্ধ পূজা। বর্তমান সময়ে আমরা যখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, তখন বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক।
সিলেট বৌদ্ধ বিহার ও সিলেট বৌদ্ধ সমিতির এই চমৎকার আয়োজন প্রমাণ করে যে, আমরা আমাদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে হৃদয়ে লালন করি। আসুন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা শান্তি বজায় রাখব, জীবের প্রতি দয়া প্রদর্শন করব এবং একটি বৈষম্যহীন সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখব। জগতের সকল প্রাণী সুখী হোক।
তিনি শুক্রবার (১লা মে) সিলেট বৌদ্ধ সমিতির আয়োজনে সিলেটের আখালিয়াস্থ ব্রাহ্মণশাসনে অবস্থিত সিলেট বৌদ্ধ বিহারে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধাব্দ’ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের এর সভাপতিত্বে ও চন্দ্রিকা বড়ুয়া মন্টি এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া শান্তিনিকেতন বিহারের অধ্যক্ষ ও ত্রিপিটক বিশারদ সদ্ধর্মশোভন দেবশ্রী মহাথের, প্রধান জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন, রাউজানস্থ মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত তপানন্দ থের, বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানস্থ মধ্যম বিনাজুরী মিলনরাম বিহারের উপাধ্যক্ষ ভদন্ত জয়পাল ভিক্ষু। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গলাচরণ করেন সিলেট বৌদ্ধ বিহারের শ্রীমৎ দীপংকর ভিক্ষু।
বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা বাবু জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, বাবু সুকান্তি বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি বাবু চন্দ্রশেখর বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি বাবু পঙ্কজ কুমার বড়ুয়া ঝুলন, সাধারণ সম্পাদক বাবু সুজন বড়ুয়া, বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন পরিষদ-২০২৬ এর আহ্বায়ক বাবু পলাশ বড়ুয়া, সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা পিপলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বাবু এনজয় বড়ুয়া আকাশ, জেলা পরিষদের প্রকৌশলী সূর্য সেন রায়।
উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা অরুনালোক বড়ুয়া, বাবু নিশুতোষ বড়ুয়া, আদেশ বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক বাবু রাজু বড়ুয়া, সহ- সাংগঠনিক সম্পাদক বাবু তিতাস বড়ুয়া, সহ- সাংস্কৃতিক সম্পাদক বাবু রায়ধন বড়ুয়া, সদস্য ইকু বড়ুয়া, বিজয় বড়ুয়া, জয় বড়ুয়া, অতনু বড়ুয়াসহ সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি