• সিলেট, রাত ১২:১৪, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় প্রথম বাংলাদেশির, ইতিহাস গড়লেন বাবর

admin
প্রকাশিত মে ২, ২০২৬
পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় প্রথম বাংলাদেশির, ইতিহাস গড়লেন বাবর

Manual3 Ad Code

পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় প্রথম বাংলাদেশির, ইতিহাস গড়লেন বাবর

হিমালয়ের কঠিনতম শৃঙ্গগুলোর একটিতে পা রেখে নতুন ইতিহাস লিখলেন ডা. বাবর আলী। বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় করে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এই কীর্তি গড়েছেন তিনি।

অনলাইন ডেস্ক

 

আট হাজার মিটার বা ততোধিক উচ্চতার পর্বতের শিখরে পৌঁছে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন ডা. বাবর আলী। বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি নিজের পঞ্চম আটহাজারি পর্বত হিসেবে স্পর্শ করেন পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু।

Manual4 Ad Code

নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে এটিই প্রথম কোনো বাংলাদেশির সাফল্য। শিখরে বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা।

‘এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। অভিযানের পৃষ্ঠপোষকতায় ছিল ভিজুয়াল নিটওয়ারস লিমিটেড, সামুদা স্পেক কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন, রহমান্স গ্রোসারিজ। ক্লাবের সভাপতি ফরহান জামান এবং নেপালের আউটফিটার মোহন লামসাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত এই শৃঙ্গ জয়ের লক্ষ্যে বাবর ৭ এপ্রিল দেশ ছাড়েন। ৯ এপ্রিল টুমলিংটার হয়ে সেদুয়া গ্রামে পৌঁছে পায়ে হেঁটে ১৮ এপ্রিল বেস ক্যাম্পে যান। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ধাপে ধাপে ক্যাম্প ১ ও ক্যাম্প ২ এ অবস্থান করেন।

Manual8 Ad Code

দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল আবারও অভিযানে উঠে ক্যাম্প ২ পর্যন্ত গিয়ে ফিরে আসেন। পরে অনুকূল আবহাওয়ার অপেক্ষা শেষে ৩০ এপ্রিল আবার চড়াই শুরু করেন। সেদিন ক্যাম্প ২ এবং পরদিন ক্যাম্প ৩ এ উঠে মাঝরাতে শিখরের উদ্দেশে যাত্রা করেন।

Manual7 Ad Code

একটানা ১১শ মিটারের বেশি ভয়ানক চড়াই অতিক্রম করে ভোরে পৌঁছে যান শিখরে। বর্তমানে তিনি ক্যাম্প ২ এ অবস্থান করছেন এবং ৩ মে বেস ক্যাম্পে ফেরার কথা রয়েছে।

পর্বতারোহণে বাবরের পথচলা শুরু ২০১৪ সালে, আর ট্রেকিং শুরু ২০১০ সালে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে। ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেন।

২০২২ সালে আমা দাবলাম, ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে এবং ২০২৫ সালে অন্নপূর্ণা ১ ও মানাসলু জয় করেন। মানাসলু আরোহণ ছিল কোনো বাংলাদেশির প্রথম অক্সিজেন ছাড়া আটহাজারি জয়।

মাকালু জয় বাবরের পঞ্চম আটহাজারি সাফল্য। পৃথিবীর ১৪টি আটহাজারি শৃঙ্গ জয়ের স্বপ্নে এটি বড় এক মাইলফলক।

বিডি প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com