• সিলেট, রাত ১:০২, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

Manual3 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির সঙ্গে “কেমব্রিজ ইংলিশ এডুকেশনাল পার্টনার এগ্রিমেন্ট” সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। মঙ্গলবার দুপুরে (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

Manual4 Ad Code

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট হচ্ছে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি সংস্থা, যা বিশ্বব্যাপী শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও মূল্যায়নের ক্ষেত্রে নেতৃত্ব দেয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল, ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার খন্দকার মকসুদ আহমদ এবং প্রক্টর সৈয়দ নকীব সাদী।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট-এর পক্ষে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন বিভাগের রিজিওনাল হেড ড. সঙ্গীতা মেহতা, কান্ট্রি লিড (বাংলাদেশ) সারওয়াত রেজা এবং বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার মো. বদরুদ্দোজা।

Manual2 Ad Code

বিশ্ববিদ্যালয় জনসংযোগ শাখা জানায়, এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত মান উন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং উচ্চশিক্ষার সার্বিক উন্নয়নসংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠিত হলো। এই অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com