• সিলেট, রাত ৪:৪২, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন করা হবে: জামায়াত আমির

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬
সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন করা হবে: জামায়াত আমির

Manual7 Ad Code

সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন করা হবে: জামায়াত আমির

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিরাজগঞ্জে গুঁড়ো দুধের কারখানা স্থাপন করা হবে। এতে সিরাজগঞ্জে বিপুল পরিমাণ গরুর খামার গড়ে উঠবে এবং বিপুল সংখ্যক বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হবে।

শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা জামায়াত আয়োজিত ১০ দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা দেশকে বিভক্ত করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। যারা বিভক্ত করে তারা দেশের বন্ধু নয়। তারা অন্যদের সুবিধা দেওয়ার জন্য দেশকে বিভক্ত করতে চায়। আমরা এটা হতে দিব না।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে- এক সময়ের সমৃদ্ধ শিল্পনগরী সিরাজগঞ্জের তাঁতশিল্পসহ সকল শিল্পকারখানা পুনরায় চালু করা হবে। সিরাজগঞ্জের মেডিকেল কলেজকে আরও মানসম্মত করা হবে এবং সিরাজগঞ্জের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

Manual4 Ad Code

জামায়াত আমির বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোট মানে হল- আমূল সংস্কার, হাদিসহ সকল গণহত্যার বিচার করা, দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না, আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলার জনগণকে বরদাশত করা হবে না, কোনো চাঁদাবাজের অস্তিত্ব বাংলার জমিনে বরদাশত করা হবে না।

তিনি বলেন, যারা বড় গলায় কথা বলেন, তাদের হাতেই মা বোনেরা বেশি নির্যাতিত হন। সাধু সাবধান আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। নইলে ভেতরের সবকিছু প্রকাশ করে দিব। কথা দিচ্ছি- আমরা মা বোনদের মর্যাদার সাথে ঘরে, চলাচলে ও কর্মস্থলে তাদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com