• সিলেট, বিকাল ৩:১১, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান

Manual8 Ad Code

নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায়
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার
আহবান
ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা নিয়ে
কোনো ছলচাতুরী চলবে না

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিলেট মহানগরীর উত্তর জল্লারপারস্থ সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৩য় সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানানো হয়। সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রশাসন ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের চোর-পুলিশ খেলা দেখে বিস্ময় প্রকাশ করা হয়। নগরীর ৪২টি ওয়ার্ডের নাগরিকরা ফুটপাত ও রাস্তা দখলকারীদের কাছে জিম্মি হয়ে আছে। অল্প কিছুদিন নগরীর উল্লেখযোগ্য জায়গার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করায় নাগরিকবৃন্দ স্বস্তি পেয়েছিলেন। সবাই মনে করেছিলেন হয়ত বা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত হবে। কিন্তু কিছুদিন যেতে না যেতে আবার ফুটপাত ও রাস্তা দখল করা শুরু হয়ে গেছে। এ ব্যাপারে প্রশাসন তৎপর। তা চোর-পুলিশ খেলায় চলমান। আমরা সাধারণ নাগরিকরা সিলেট মহানগরীর রাস্তা ও ফুটপাত দেখতে চাই। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা নিয়ে কোনো ছলচাতুরী চলবে না।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় ৩য় সাপ্তাহিক সভায় বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, কবি কামাল আহমদ, মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ মকসুদুল হাসান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ কামাল মিয়া, বিভাগীয় কমিটির সদস্য জামিল হোসেন, শ্রী স্বপন চন্দ, মোঃ বশির মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, সদস্য মোঃ জুয়েল মিয়া, নেতৃবৃন্দদের মধ্য থেকে রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম, মেহেদী হাসান, হরি মোহন রায়, জামাল আহমদ, মোঃ দুলাল মিয়া ও দিদারুল হক।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com