• সিলেট, সকাল ১১:৩৯, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী

admin
প্রকাশিত মে ২, ২০২৬
জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী

Manual1 Ad Code

জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো : সমাজকল্যাণ মন্ত্রী
অনলাইন ডেস্ক

 

জনগণের কল্যাণে আমরা কাজ করে যাবো জানিয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার ১৮ কোটি মানুষের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতিতে ওয়াদাবদ্ধ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকলে মিলেই আমরা দেশটাকে গড়তে চাই। রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে কিন্তু সকলে মিলে সকল অন্যায়, দুর্নীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে পারলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ।

Manual4 Ad Code

শুক্রবার ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা, জাতিসংঘ বেশাখ ডে-২০২৬ এবং ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্ব শান্তি’ শীর্ষক সিম্পোজিয়াম উপলক্ষে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Manual8 Ad Code

মন্ত্রী বলেন, মহামতি গৌতম বুদ্ধের শিক্ষা আজকের বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী। বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সকল ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেক মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সিম্পোজিয়ামে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রী সদ্ধম্মসাসনধ্বজ বুদ্ধপ্রিয় মহাথের এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত Archbishop Kevin Stuart Randall, দি রিপাবলিক অফ দি ইউনিয়ন অফ মায়ানমারের মান্যবর রাষ্ট্রদূত Mr.U Kzaw Soe Moe ও দি পিপলস রিপাবলিক অফ চায়নার কালচারাল সেক্রেটারি Mr.Li Shaopeng এবং ইউ এস অ্যাম্বাসির পলিটিক্যাল অফিসার মি. বার্নার।

Manual3 Ad Code

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com