• সিলেট, সকাল ৮:০২, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও নবীন বরণ সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও নবীন বরণ সম্পন্ন

Manual2 Ad Code

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (জেজিওডব্লিউএ)-এর বার্ষিক বনভোজন ও নবীন কর্মকর্তাদের বরণ অনুষ্ঠান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সিলেটের খাদিমনগরস্থ রিসোর্ট ‘এক্সেলসিওর’-এ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এই উৎসব পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেজিটিডিএসএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) ও জেজিওডব্লিউএ-এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে কর্মকর্তাদের পেশাদারিত্বের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন কাজের ক্লান্তি দূর করে কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন। তিনি সকল সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual4 Ad Code

এসময় জালালাবাদ গ্যাস অফিসের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপক, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সকাল থেকেই জালালাবাদ গ্যাসের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। কর্মকর্তাদের পরিবারবর্গের জন্য ছিল বিশেষ আড্ডা ও বিনোদনমূলক ব্যবস্থা। ছোট-বড় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দিনটিতে ভিন্ন মাত্রা যোগ করে। দিনশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com