• সিলেট, বিকাল ৪:৩৯, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রাইডে ও সঞ্চালন এর উদ্যোগে লাকি ডোনার ও ব্লাড গ্রুপিং কর্মশালা

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
ফ্রাইডে ও সঞ্চালন এর উদ্যোগে লাকি ডোনার ও ব্লাড গ্রুপিং কর্মশালা

Manual1 Ad Code

ফ্রাইডে ও সঞ্চালন এর উদ্যোগে লাকি ডোনার ও ব্লাড গ্রুপিং কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি

 

Manual8 Ad Code

রক্তদানে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন ও ব্যবসায়ীক সংগঠন ফ্রাইডে-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লাকি ডোনার গিভঅ্যাওয়ে ও ব্লাড গ্রুপিং কর্মশালা ।

Manual7 Ad Code

শনিবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সঞ্চালনের সভাপতি রিফাত ইসলাম। রক্তদানে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী ডোনারদের উৎসাহিত করতে ক্লথিং ব্র্যান্ড ফ্রাইডে এর সৌজন্য লটারির মাধ্যমে নির্বাচিত লাকি ডোনারদের মাঝে আকর্ষণীয় উপহার প্রদান করা হয় বলে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রাইডে-এর সিইও আলভী আলম। তিনি লাকি ডোনারদের হাতে উপহার তুলে দেন এবং রক্তদানের মতো মানবিক ও জীবনরক্ষাকারী কার্যক্রমে কর্পোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সঞ্চালন এর ১৬তম কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ।

Manual4 Ad Code

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান ।

Manual6 Ad Code

সঞ্চালনের সভাপতি রিফাত ইসলাম বলেন, ‘ফ্রাইডে-এর মতো সামাজিকভাবে প্রতিষ্ঠানের অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা শিক্ষার্থীদের নিয়মিত রক্তদানে আগ্রহী করে তুলবে এবং জরুরি মুহূর্তে সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।’ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে যারা মানবিক উদ্যোগকে সফল করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com