• সিলেট, বিকাল ৫:১০, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ওসমানী মেডিকেলে অ গ্নি কা ণ্ড

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬
সিলেট ওসমানী মেডিকেলে অ গ্নি কা ণ্ড

Manual5 Ad Code

সিলেট ওসমানী মেডিকেলে অ গ্নি কা ণ্ড

নিউজ ডেস্ক

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে এক অ্যাম্বুল্যান্স চালক আহত হয়েছেন।

Manual2 Ad Code

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে হাসপাতালের পঞ্চম তলার ২৩ নম্বর ওয়ার্ড (শিশু সার্জারি)- এর একটি অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রোগী, তাদের স্বজন এবং চিকিৎসকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বুঝে অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে কিছু সময়ের জন্য ওই তলায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়।

Manual6 Ad Code

ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

Manual7 Ad Code

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Manual5 Ad Code

এ ঘটনায় হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com