• সিলেট, রাত ১১:০৮, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Manual4 Ad Code

সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আঘাত হানে।

Manual7 Ad Code

ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভেতরে পড়ে। খবর গালফ নিউজের।

Manual7 Ad Code

এনসিএস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ১ ফেব্রুয়ারি ভোর ৪টা ০২ মিনিট ৩২ সেকেন্ডে বাংলাদেশে ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার।

Manual6 Ad Code

এদিকে, আগ্নেয়গিরি ও ভূমিকম্পবিষয়ক সংস্থা ভলক্যানো ডিসকাভারিতে বলা হয়েছে, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com