• সিলেট, বিকাল ৪:৪৫, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা তপন কান্তি দে চাকরিচ্যুত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা তপন কান্তি দে চাকরিচ্যুত

Manual4 Ad Code

সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা তপন কান্তি দে চাকরিচ্যুত

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কান্তি দে’কে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

Manual2 Ad Code

তপন কান্তি দে সিলেটের কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসে মোহরার পদে চাকুরিরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অভিযুক্ত তপন কান্তি প্রায় দেড় বছর ধরে অফিসে অনুপস্থিত ও পলাতক ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।

Manual6 Ad Code

গত ২৭ জানুয়ারি এক স্মারকপত্রে (নং-২৬-০৬) সিলেট জেলা রেজিস্ট্রার মো: জহুরুল ইসলাম তাকে চাকুরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেন। বরখাস্তকৃত সাবেক ছাত্রলীগ নেতা তপন কান্তি দে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ হাতিম গ্রামের তৃপ্তি রঞ্জন দে’র পুত্র।

জানা গেছে, তপন কান্তি দে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ২৫ সেপ্টেম্বর কোনো অনুমতি ছাড়াই অফিস থেকে পালিয়ে যান। এ সময় অফিসের ডাটাবেজ সম্বলিত একটি কম্পিউটার ও পার্শ্ববর্তী কয়েকটি দোকানের পাওনা হাজার হাজার টাকা নিয়ে আত্মগোপন করেন। এরপর তাকে বিধি মোতাবেক নোটিশ করে সাময়িক বরখাস্ত করা হয়। এরপরও দীর্ঘপ্রায় দেড় বছর পর্যন্ত তিনি অফিসের সাথে কোনোরকম যোগাযোগ না করায় তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় মামলা (নং-০১/২০২৬) রুজু করা হয়।

মামলায় অসদারন ও পলায়নের অভিযোগ প্রমানিত হওয়ায় গত ২৭ জানুয়ারির আদেশে তপন কান্তি দে’কে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com