সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের উদ্দোগে সামাজিক উন্নয়নের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ফরিদ পুর যুব সংঘের সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে
লালাবাজার ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের সভাপতি হাফিজ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুব সংগঠক আব্দুল আমিন এবং আবু সাইদ তোফায়েলের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ল্যান্ড মার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী,বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, দক্ষিণ সুরমা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মইনুল হক মুরাদ,লালাবাজার হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শালিসী ব্যক্তিত্ব শহিদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক লায়েক, আলহাজ্ব তারু মিয়া, আহবাবুর রহমান, সাবেক মেম্বার জিলা মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী আমিনুর রহমান চৌধুরী শিফতা, বিশিষ্ট রাজনীতিবিদ জাহির আলী, আব্দুল হক, পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন।
সভায় বক্তারা বলেন, ফ্রান্সে বসবাসরত লালাবাজার ইউনিয়নের বাসিন্দাদের এ মহৎ কর্ম আগামীর জন্য অনুপ্রেরণা। এর মাধ্যমে শুধু একটি পরিবারই স্বাবলম্বী হবেনা বরং একটি ভারসাম্যপূর্ন নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হবে। প্রবাসীরাই আমাদের দেশের অন্যতম প্রধান চালিকা শক্তি। এ ধারা অব্যাহত রাখতে সকল প্রবাসীদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা অবিরাম থাকতে হবে। বক্তারা জীবন ও জীবিকার প্রয়োজনে দেশের বাইরে থাকার পর ও প্রবাসীদের এ দেশাত্মবোধ সমাজ ও দেশের জন্য পরম পাওয়া বলে উল্লেখ করেন। তারা তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হামিদ, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা রুহুল আমিন, সাবেক মেম্বার জয়নাল আহমদ। বিশিষ্ট রাজনীতিবিদ শামসুজ্জামান হেলাল, ফরিদপুর যুব সংঘের সভাপতি শাহনুর আহমদ, সমাজকর্মী আব্দুশ শহীদ, মাহবুব আহমদ।
অনুষ্ঠানে শেষে দোয়া পরিচালনা করেন ফরিদপুর দারুল হিফজ মাদ্রাসার মুহতামিম হাফিজ জমিলুল হক।
)অনুষ্ঠানে ইউনিয়নের ৩৪ জন অসহায় দরিদ্র মহিলাদের মধ্যে ট্রাষ্টের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়।