• সিলেট, রাত ৯:৩৯, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমান বাহিনী এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬
বিমান বাহিনী এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

Manual6 Ad Code

বিমান বাহিনী এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাটে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

এতে বলা হয়, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন।

এ কুচকাওয়াজের মধ্যদিয়ে মোট ৪৮ জন এমওডিসি (বিমান) রিক্রুট বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। রিক্রুট এমওডিসি রাফিউল ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে ‘চৌকস রিক্রুট ট্রফি’ লাভ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিমানসেনা, এমওডিসি এবং রিক্রুটদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com