• সিলেট, বিকাল ৩:৫৫, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সুহেল চৌধুরীর মৃ ত্যু তে হুমায়ুন কবিরের শোক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
সুহেল চৌধুরীর মৃ ত্যু তে হুমায়ুন কবিরের শোক

Manual6 Ad Code

সুহেল চৌধুরীর মৃ ত্যু তে হুমায়ুন কবিরের শোক

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিশ্বস্ত সৈনিক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক আহবায়ক, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ জগন্নাথপুর বাস মালিক সমিতির চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী সোমবার বিকেল ৩ টায় নির্বাচনী জনসভায় মিছিলের বহর নিয়ে যাওয়ার পথে হঠাৎ অজ্ঞান হয়ে ঘটনাস্থলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ূন কবির।

 

তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম সুহেল আহমদ চৌধুরী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক হিসেবে দেশ- জনগনের নি:স্বার্থ কর্মে শরীক অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

Manual4 Ad Code

 

তিনি ছিলেন দলের প্রতি আন্তরিক, আদর্শের টানে অগ্রভাগে। ফ্যাসিস্ট আমলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েও আদর্শচ্যুত হননি তিনি।

 

Manual1 Ad Code

তার কর্মময় জীবন আমাদের জন্য আদর্শ, অনুপ্রেরণার উৎস। ব্যক্তিগত ভাবে আমার সাথে পরিচয় পরিচিতি ছিল অত্যন্ত আন্তরিক। ধ্যানজ্ঞানে যাপিত জীবনে প্রতিক্ষন জাতিয়তাবাদী শক্তির উন্মেষ সাধনে ছিলেন ব্যাকুল।

Manual5 Ad Code

 

তার মৃত্যুতে আমি ব্যক্তি গতভাবে শোকাহত। সেই সাথে দল ও গণ মানুষের জন্য অপূরনীয় ক্ষতির এই অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যু ঘটনা।

 

এই অকাল মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করছি মহান আল্লাহর দরবারে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com