• সিলেট, সকাল ৬:১১, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬
জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ

Manual1 Ad Code

জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

 

সুরসুধা সঙ্গীতায়নের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কণ্ঠসংগীত বিষয়ে বিজয়ী সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত প্রাইজমানি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা।

Manual5 Ad Code

জিডিএফ’র হিসাব রক্ষক মোঃ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, শিক্ষক আফজাল শিকদার, কলেজ শিক্ষক মলয় রায়, শিক্ষক সরুপা বেগম, ফয়জুল হাসান ফারহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ।

Manual4 Ad Code

এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সুরসুধা সঙ্গীতায়ন উদ্যোগে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উপলক্ষে দেশব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কণ্ঠসংগীত বিষয়ে ক বিভাগে অংশ গ্রহণ করে প্রথম স্থান লাভকারী রাদিয়া জান্নাত তালুকদার, দ্বিতীয় স্থান লাভকারী রেশমা আক্তার রিয়া, খ বিভাগে অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান লাভকারী তোফায়েল হোসেন, তৃতীয় স্থান লাভকারী খাদিজাতুল কোবরা এর হাতে প্রাইজমানি ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী সহ অতিথিবৃন্দ।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগীত বিষয়ে মেধার বিকাশ ঘটাতে সুরসুধা সঙ্গীতায়ন এর উদ্যোগে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করায় সুরসুধা সঙ্গীতায়নের সভাপতি শামীম আরা খান চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আহমদ দোলন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com