• সিলেট, রাত ৮:০৯, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ভাড়া বাসায় যে কারবার করতেন শাহানা, অতঃপর..

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬
সিলেটে ভাড়া বাসায় যে কারবার করতেন শাহানা, অতঃপর..

Manual6 Ad Code

সিলেটে ভাড়া বাসায় যে কারবার করতেন শাহানা, অতঃপর..

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ফিরোজপুর এলাকা থেকে ১৬৫ পিস ইয়াবা বড়িসহ একজন নারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছে থেকে নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান দিয়ে তাকে গ্রেফতার করে।

 

Manual7 Ad Code

গ্রেফতারকৃত ওই নারী শাহানা বেগম (৪৯)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট (ভোড়াগুট) এলাকার সুন্দর আলীর মেয়ে এবং হারুন মিয়ার স্ত্রী। তিনি বর্তমানে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ফিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর আবাসিক এলাকাস্থ জাহাঙ্গীর মিয়ার বাসার নীচ তলার ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। এসময় ১৬৫ পিস ইয়াবা বড়িসহ একজন নারীকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ওই নারীর কাছ থেকে নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০০, তারিখ-২৩/০৮/২০২৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০ (ক)রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com