• সিলেট, রাত ১১:৪৭, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যে মসজিদে ছু রি-কু ঠা র নিয়ে প্রবেশ, আ ট ক ১

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
যুক্তরাজ্যে মসজিদে ছু রি-কু ঠা র নিয়ে প্রবেশ, আ ট ক ১

Manual1 Ad Code

যুক্তরাজ্যে মসজিদে ছু রি-কু ঠা র নিয়ে প্রবেশ, আ ট ক ১

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদে কুড়াল এবং ছুরিসহ প্রবেশের অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং অপর একজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় মসজিদে যখন মুসল্লিরা নামাজ পড়ছিলেন, তখন সন্দেহভাজন দুই ব্যক্তি সেখানে প্রবেশ করে। পুলিশের ভাষ্যমতে, এই ব্যক্তিরা সেখানে আপত্তিকর অস্ত্রসহ ‘সন্দেহজনকভাবে’ ঘোরাফেরা করছিল।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের মুখপাত্র সাইমন নাসিম জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ৪০ বছর বয়সী একজনকে আটক করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই দ্বিতীয় ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং সরাসরি কোনো হুমকি দেওয়ার ঘটনাও ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে।

Manual1 Ad Code

মসজিদ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দুই ব্যক্তির মধ্যে একজনের কাছে থাকা একটি বড় ব্যাগ দেখে মুসল্লিদের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে সেই ব্যাগ থেকে কুঠার, ছুরি এবং হাতুড়ি পাওয়া গেলে মুসল্লিরা তাকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়। মসজিদ প্রতিনিধিরা মুসল্লিদের এমন দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। একইসাথে তারা উদ্বেগ প্রকাশ করে জানান যে, সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশ মুসলিমরা ক্রমবর্ধমান বিদ্বেষ ও হুমকির সম্মুখীন হচ্ছে। বর্তমানে পুলিশ ওই এলাকায় টহল জোরদার করেছে এবং দ্বিতীয় সন্দেহভাজনকে খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ ধর্মীয় পরিবেশ নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।

Manual3 Ad Code

সূত্র: মিডলইস্ট মনিটর

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com