• সিলেট, রাত ১০:৩১, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেনজেন বৈঠক থেকে বিশ্বকে যে পাঁচ বার্তা দিল তিন পরাশক্তি

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
শেনজেন বৈঠক থেকে বিশ্বকে যে পাঁচ বার্তা দিল তিন পরাশক্তি

Manual2 Ad Code

(বাঁ থেকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল-জাজিরা থেকে সংগৃহীত

 

শেনজেন বৈঠক থেকে বিশ্বকে যে পাঁচ বার্তা দিল তিন পরাশক্তি

অনলাইন ডেস্ক

 

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

বিশ্বের তিন বৃহৎ শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতারা বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন।

বৃহস্পতিবার চীনের শেনজেনে অনুষ্ঠিত নজিরবিহীন ত্রিপক্ষীয় সম্মেলন শেষে প্রকাশিত এক যৌথ ঘোষণায় তারা এসব প্রতিশ্রুতি দেন। ঘোষণাটিকে তারা ‘শান্তি ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত এ বৈঠককে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক থেকে দেখা হচ্ছে।

১. তিন পরাশক্তির নজিরবিহীন বৈঠক
ট্রাম্প বলেন, বিশ্বের তিন বৃহৎ রাষ্ট্রের নেতারা ইতিহাস তৈরি করছেন। তার মতে, মতবিরোধ থাকলেও নেতাদের একে অপরের সঙ্গে আলোচনা করা উচিত। শি জিনপিং স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহার করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানান। পুতিনও বলেন, গঠনমূলক সহযোগিতা বিশ্বস্থিতিশীলতা বাড়াতে পারে।

২. জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার অঙ্গীকার
যৌথ ঘোষণায় জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে এ সংকট কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা জানানো হয়নি।

Manual4 Ad Code

৩. পারমাণবিক ঝুঁকি কমাতে আলোচনা
শি জিনপিং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার আহ্বান জানান। তিনি বলেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয়, তাই এমন যুদ্ধ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তিন দেশ পারমাণবিক ঝুঁকি কমানো ও অস্ত্রের বিস্তার রোধে আলোচনায় বসতেও সম্মত হয়েছে।

৪. ‘জি-থ্রি’ জোটের সম্ভাবনা
বিশ্লেষকদের মতে, তিন পরাশক্তির এই বৈঠক বিশ্বরাজনীতিতে নতুন ‘জি-থ্রি’ কাঠামোর সম্ভাবনা তৈরি করেছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। সেখানে শি জিনপিংয়েরও অংশ নেওয়ার কথা রয়েছে।

৫. আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা
যৌথ ঘোষণায় আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও এ ধরনের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। তিন দেশের কোনওটিই আইসিসির সদস্য নয়। পুতিনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধসংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আদালতের বিরোধসহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটির সমালোচনা করে আসছে দেশগুলো।

তবে এত গুরুত্বপূর্ণ অঙ্গীকারের পরও ইরান ও ইউক্রেন যুদ্ধের মতো বড় সংঘাতের অবসানে কোনও সুনির্দিষ্ট সমাধান বৈঠক থেকে আসেনি। ফলে তিন নেতার এই উদ্যোগ বাস্তবে বিশ্বরাজনীতিতে কতটা পরিবর্তন আনতে পারে, তা এখনও অনিশ্চিত। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com