• সিলেট, রাত ১০:৩১, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোন পথে হাঁটছেন ট্রাম্প?

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
কোন পথে হাঁটছেন ট্রাম্প?

Manual5 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সিএনএন থেকে সংগৃহীত

 

শত্রুদের সঙ্গে বন্ধুত্ব, মিত্রদের সঙ্গে দূরত্ব- কোন পথে হাঁটছেন ট্রাম্প?

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের দুই প্রতিদ্বন্দ্বী দেশের নেতাদের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ আচরণ এবং তাদের প্রতি প্রকাশ্য প্রশংসা ওয়াশিংটনের মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করছে।

বিশ্লেষকদের প্রশ্ন, এই ব্যক্তিগত ঘনিষ্ঠতা কি কার্যকর কূটনীতির পথ খুলছে, নাকি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদেরই সুবিধা করে দিচ্ছে?

Manual2 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষক স্টিফেন কলিনসনের মতে, প্রতিদ্বন্দ্বী দেশের নেতাদের সঙ্গে বৈঠক করা কোনও মার্কিন প্রেসিডেন্টের জন্য অস্বাভাবিক নয়। সমস্যা তৈরি হচ্ছে ট্রাম্পের আচরণে। তিনি পুতিন ও শি জিনপিংয়ের মতো কর্তৃত্ববাদী নেতাদের সঙ্গে কেবল আলোচনা করছেন না, তাদের বন্ধুর মতো বিবেচনা করছেন এবং অনেক ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডের সমালোচনা এড়িয়ে যাচ্ছেন।

চীনের শেনজেনে ট্রাম্প, শি ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। তিনটি পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের একসঙ্গে বসা বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিলেও এতে ইউক্রেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলের ছোট ও দুর্বল দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের সাবেক চীনবিষয়ক রাষ্ট্রদূত নিকোলাস বার্নস প্রশ্ন তুলেছেন, পুতিনের সঙ্গে বৈঠক করে ট্রাম্প কি ইউক্রেন আগ্রাসনের কারণে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রুশ প্রেসিডেন্টকে নতুন করে গ্রহণযোগ্যতা দিচ্ছেন না? তার মতে, শি জিনপিংয়ের প্রতি ট্রাম্পের অতিরিক্ত প্রশংসাও যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে সব বিশ্লেষক এই বৈঠককে নেতিবাচকভাবে দেখছেন না। তাদের মতে, বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা জরুরি। ইউক্রেন, ইরান ও তাইওয়ানকে ঘিরে উত্তেজনা যেকোনও সময় বড় সংঘাতে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে শীর্ষ নেতাদের ব্যক্তিগত যোগাযোগ সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।

Manual4 Ad Code

ট্রাম্পের সমালোচকদের মতে, তার বৈঠকগুলোতে জাঁকজমক ও ব্যক্তিগত সম্পর্কের প্রদর্শন বেশি, বাস্তব অর্জন কম। প্রথম মেয়াদে পুতিন, শি ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার বৈঠকগুলোও বড় কোনও অগ্রগতি আনতে পারেনি। এবারও বড় ধরনের কূটনৈতিক সাফল্যের প্রত্যাশা কম।

তবে ডিফেন্স প্রায়োরিটিজ নামের গবেষণা প্রতিষ্ঠানের এশিয়া কর্মসূচির পরিচালক লাইল গোল্ডস্টেইন মনে করেন, নিয়মিত বৈঠক ও যোগাযোগ বজায় রাখা জরুরি। তার মতে, ট্রাম্প ও শি জিনপিংয়ের ব্যক্তিগত বোঝাপড়া ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরে নৌ-সংঘাতের মতো কোনও আকস্মিক সংকট মোকাবিলায় কাজে আসতে পারে।

ট্রাম্পের জন্য শেনজেন বৈঠকের আরেকটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে। মধ্যবর্তী নির্বাচনে তার দলের ধাক্কার পর আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব ও নেতৃত্বের সক্ষমতা দেখানোর প্রয়োজন রয়েছে তার।

অন্যদিকে, শি জিনপিং ও পুতিন দীর্ঘদিন ক্ষমতায় থাকার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্রে ২০২৯ সালে নতুন প্রেসিডেন্ট আসার পর নীতির পরিবর্তন হতে পারে। ফলে বেইজিং ও মস্কো দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগোতে পারে।

লন্ডনের সোয়াস চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাংয়ের মতে, মধ্যবর্তী নির্বাচনের ফল এবং সাম্প্রতিক প্রযুক্তিগত বিতর্কের কারণে ট্রাম্প রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বলে চীন মনে করতে পারে। এতে ওয়াশিংটনের চাপ মোকাবিলায় বেইজিং আরও আত্মবিশ্বাসী হতে পারে।

সব মিলিয়ে, শেনজেন বৈঠককে একদিকে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংলাপের সুযোগ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতির সীমাবদ্ধতা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ, রাষ্ট্রের সম্পর্ক শেষ পর্যন্ত ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে জাতীয় স্বার্থের ওপরই বেশি নির্ভরশীল। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com