• সিলেট, রাত ১২:২১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লন্ডনে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
লন্ডনে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

Manual1 Ad Code

লন্ডনে আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আরও আটটি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

Manual6 Ad Code

হোম অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গত গ্রীষ্মের পর থেকে বোর্নমাউথ থেকে ফালকার্ক পর্যন্ত বিভিন্ন এলাকায় আশ্রয়প্রার্থীদের আবাসন হিসেবে ব্যবহৃত আটটি হোটেল বন্ধ করে স্থানীয় জনগোষ্ঠীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ৫২টি আশ্রয়প্রার্থীদের হোটেল বন্ধ করা হয়েছে। বর্তমানে দেশটিতে এ ধরনের প্রায় ১৪০টি হোটেল চালু রয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০০টি, আর ২০২৪ সালের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার সময় ছিল ২১৩টি।

Manual1 Ad Code

হোম অফিসের তথ্য অনুযায়ী, গত এক বছরে আশ্রয়প্রার্থীদের হোটেলে বসবাসকারীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে এ সংখ্যা প্রায় ১৬ হাজার, যা আগের সরকারের আমলে সর্বোচ্চ ৫৬ হাজারে পৌঁছেছিল। অর্থাৎ সর্বোচ্চ অবস্থানের তুলনায় বর্তমানে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা ৭১ শতাংশ কমেছে।

Manual3 Ad Code

যুক্তরাজ্য সরকারের দাবি, অভিবাসন ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় নেওয়া সংস্কারমূলক পদক্ষেপের ফলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ কমছে এবং হোটেলনির্ভর আবাসন ব্যবস্থাও ধীরে ধীরে সংকুচিত হচ্ছে।

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com