• সিলেট, দুপুর ১২:২০, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

উপ-উপাচার্য সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
উপ-উপাচার্য সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

Manual2 Ad Code

উপ-উপাচার্য সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপ-উপাচার্যের কার্যালয়ে প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নোমান ফয়সাল।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘ক্যাম্পাসে যেকোনো সমস্যায় কারো প্রভাবিত না হয়ে শক্তভাবে অবস্থান করতে হবে। প্রেসক্লাব সব সময় ক্যাম্পাসের স্বার্থে নিরলস ভাবে কাজ করছে। আগামীতেও সংবাদের বস্তুনিষ্ঠাতা বজায় রেখে সংবাদ উপস্থাপন করবে বলে আশা করি।’

এরআগে শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিতা ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রেসক্লাব ও প্রশাসনের মধ্যে গঠনমূলক সমন্বয় অত্যন্ত জরুরি। শাবি প্রেসক্লাব সবসময় সত্যের পক্ষে অবিচল থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে। নতুন এই কমিটির মাধ্যমে আগামী দিনগুলোতেও শাবি প্রেসক্লাবের সাংবাদিকেরা পেশাদারিত্বের নৈতিক জায়গায় অক্ষুণœ রেখে ধারা অব্যাহত রাখবে।

Manual2 Ad Code

এসময় তিনি উপ উপাচার্যের নিকট ক্যাম্পাসের নানাবিধ সমস্যা তুলে ধরে তা দ্রুত সমাধানের জন্য অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো.ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী, শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈকত মাহাবুব, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক এবং কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com