• সিলেট, রাত ৪:৩০, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের জন্য রাজনীতি করে বিএনপি: ড. মঈন খান

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৬
জনগণের জন্য রাজনীতি করে বিএনপি: ড. মঈন খান

Manual3 Ad Code

ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে বিএনপি: ড. মঈন খান

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদীর পলাশ আসনের এমপি ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। দীর্ঘ সংগ্রাম ও ছাত্রজনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আর এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বপ্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। এর নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দিক নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই নির্বাচনের ফলশ্রুতিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। যে সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া। আর এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।

আজ সোমবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আগামী ৫ বছর এই সরকার সামাজিক সু-শৃংখলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার,অর্থনৈতিক মুক্তিসহ মানুষের সকল অধিকার পুনপ্রতিষ্ঠা করা হবে। এই উদ্দেশেই বিএনপি রাজনীতি করে। কারণ বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি জনগণর জন্য রাজনীতি করে।

ইফতার মাহফিলে নরসিংদী সদর আসনের এমপি ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটি পরিবার। তাই আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংঘাত নেই। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমার নরসিংদী তথা সারা দেশকে এগিয়ে নিয়ে যাবো। মানুষ তথা জনগণের কল্যাণে আমরা নিজেদেরকে বিলিয়ে দিবো। নির্বাচনের পূর্বে বিএনপি যে সব অঙ্গিকার করেছে, তা আমরা পূরণ করবো।

Manual5 Ad Code

নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী সদর আসনের এমপি ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসনের এমপি ইঞ্জিনিয়ার আশ্রাফ উদ্দিন বকুল, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন। এসময় বিএনপির জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেয়।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com