• সিলেট, রাত ১০:১৯, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার

Manual8 Ad Code

মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার
অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়েছে।

Manual8 Ad Code

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।

স্পিকার বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন রয়েছে। মুসলিম ভ্রাতৃত্ববোধের ভিত্তি দুই দেশের জনগণকে উৎসাহিত করেছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় দ্বিপাক্ষিক সফর বিনিময় এই সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

স্পিকার আরও বলেন, বিগত আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনের কারণে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়াসহ এদেশের অধিকাংশ বিরোধী দলীয় নেতৃত্ব জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ২৪-এর জুলাই গণঅভুত্থানে এদেশের গণতন্ত্রকামী জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ সদস্যবৃন্দ অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এদেশের জনগণ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপের সংস্কৃতিতে খুব সহজেই মানিয়ে নিতে পারে।

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর মত বিনিময় করেন।

এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানান।

সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাস কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com