• সিলেট, সকাল ৭:৪০, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এ তি ম জান্নাতীর চি কি ৎ সা য় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
এ তি ম জান্নাতীর চি কি ৎ সা য় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Manual8 Ad Code

এ তি ম জান্নাতীর চি কি ৎ সা য় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

‘পাঁচ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমার বাবা-মা কেউ নাই’– শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।

এরপর প্রধানমন্ত্রী ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দিলে সংগঠটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শুক্রবার ঢাকার সাভারে ‘পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’-তে যায়।

Manual7 Ad Code

এসময় আমরা ‘বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি সিআরপিতে চিকিৎসাধীন জান্নাতীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তা করেন।

মূলত মেরুদণ্ডের ‘স্পাইনাল কটে’ সমস্যাজনিত ইনজুরিতে জান্নাতীর শরীরের বেশির ভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে জান্নাতি স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে।

এসময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com