• সিলেট, সকাল ৯:২২, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু

Manual1 Ad Code

ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বিএসসিএল।

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের নির্দেশনায় বিএসসিএল এই সেবা চালু করেছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি ট্রেনে যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন। ট্রেনগুলো হলো-পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ ও অধিক চাহিদাসম্পন্ন আন্তনগর ট্রেনগুলোয়ও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এতে ট্রেনের ভেতর বসেই যাত্রীরা ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা দাপ্তরিক কাজ সহজেই করতে পারবেন।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com