• সিলেট, রাত ৯:৩১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া

Manual6 Ad Code

সংগৃহীত ছবি

 

বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

 

বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং যাতায়াতের সুযোগ সম্প্রসারণেও অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।

রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও যাতায়াতের ক্ষেত্রে সহযোগিতার বিষয়টিও আলোচনায় স্থান পায়। দ্বিপক্ষীয় সম্পর্কে মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।

Manual5 Ad Code

আলোচনায় রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। দীর্ঘদিনের এই মানবিক সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রেখেছে। সূত্র : বাসস।

বিডি-প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com