• সিলেট, সকাল ৭:১৩, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬
নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

Manual1 Ad Code

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী

 

Manual1 Ad Code

নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’র (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

Manual8 Ad Code

শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত সভায় ২০২৬-২০২৭ মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম. মাশরুর রিয়াজ নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি নিউএজের সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির, সদস্য দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন।

Manual3 Ad Code

এছাড়াও আরো রয়েছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এমএ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা: রমীজউদ্দিন চৌধুরী ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com