• সিলেট, দুপুর ২:০৮, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

Manual2 Ad Code

মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পর্যটন নগরী মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরা আজ শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

রাজধানী শহর কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। কুয়ালালামপুরের মসজিদ আল বোখারীতে এ জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে শহরের বিভিন্ন মহল্লা থেকে ছুটে আসেন প্রবাসীরা।

Manual4 Ad Code

প্রতিবারের মত এবারও মসজিদ কমিটি সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। শত শত প্রবাসীদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন তারা।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। অনেকে দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ক্ষণিকের জন্য এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। ঈদ উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়া নিযুক্ত রাষ্ট্রদূত মনজুরুল করিম খান চৌধুরী।

Manual5 Ad Code

ঈদ জামাতে এসময় আরো অংশগ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরাসহ মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সকল ধর্মপ্রাণ প্রবাসীরা। এদিকে ঈদের নামাজ আদায়ে সবধরনের নিরাপত্তা দিয়েছে ডিবি কেএল। ঈদ উদযাপনে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া, ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও পাশের চৌকিট বাংলাদেশী মসজিদ, কেপং বাংলাদেশি মসজিদ, সুবাংজায়া বাংলাদেশি মসজিদ, শ্রীমুডা বাংলাদেশি মসজিদ, ক্লাং, পোর্টক্লাং, সুঙ্গাইবুলু, পুচং,কাজাং, তামিংজায়া, মালাক্কা, পেনাং ও জহুরবারুতে শত শত বাংলাদেশিরা জামাতের সহিত পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বলে খবর পাওয়া গেছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com