• সিলেট, রাত ২:৫৩, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ফাইল ছবি

 

Manual4 Ad Code

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

 

 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

তিনি সোমবার সংবাদমাধ্যমকে বলেন, আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। উনার জন্য সকলের কাছে দোয়া চাই।

Manual4 Ad Code

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ১৫ মার্চ বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সোমবার সকাল ১০টার দিকে উনাকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকরা। এটা পজিটিভ সাইন। আস্তে আস্তে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। দোয়া করবেন উনার জন্য, দেশবাসীর কাছে উনার পরিবার দোয়া চেয়েছেন।

হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে থাকছেন বলে জানান সোহেল।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত ১৩ মার্চ সেখানে মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। ৪ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে ছিলেন দুইদিন। এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

Manual1 Ad Code

এর আগে, ১১ মার্চ ইফতারির সময়ে অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com