• সিলেট, রাত ১২:১৪, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা দিচ্ছে সিলেটের শাহীন

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা দিচ্ছে সিলেটের শাহীন

Manual6 Ad Code

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষা দিচ্ছে সিলেটের শাহীন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেল সিলেটের কানাইঘাট উপজেলার শাহীন আহমেদ। এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়ে মানবিক বিভাগে থাকা শাহীনের রেজিস্ট্রেশন কার্ডে গড়মিল থাকায় পরীক্ষা দেওয়া অনিশ্চিত ছিল। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে ও সিলেট শিক্ষাবোর্ডের সচিবের সহযোগিতায় বুধবার (১ এপ্রিল) তার ফরম পূরণ ও রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়। যার কারণে সে আগামী ২১ এপ্রিলের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানবিক বিভাগ থেকে সুযোগ পেয়েছে।

Manual8 Ad Code

শাহীন কানাইঘাট উপজেলার ৪ নং সাতবাঁক ইউনিয়নের জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে ওই স্কুলের মানবিক বিভাগের শিক্ষার্থী।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর। তিনি বলেন, যখনই শাহীন বিষয়টি শিক্ষামন্ত্রী বরাবর দরখাস্ত দেয়, সাথে সাথেই তিনি শাহীনের ফরম পূরণের যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওই রাতেই নির্দেশ দেন৷ পরে আমি পরদিনই শাহীনকে ও তার স্কুলের শিক্ষককে ডেকে বোর্ডের টাকায় তার মানবিক বিভাগের ফরম পূরণ ও রেজিষ্ট্রেশন সম্পন্ন করি। যার কারণে সে আগামী এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করতে পারবে।

Manual4 Ad Code

জানা যায়, শাহীন আহমেদ সিলেট শিক্ষাবোর্ডের অধীনে সিলেট জেলার কানাইঘাট উপজেলার জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের (১৩০৩৭০) একজন এসএসসি পরীক্ষার্থী। সে নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর মানবিক শাখায় ভর্তি হয় এবং নিয়মিত ক্লাস করে। এখন ২০২৬ সালে অনুষ্টিতব্য এসএসসি পরিক্ষায় বিদ্যালয় থেকে রেজিষ্ট্রেশন কার্ডে সাক্ষর করার সময় সে মানবিক শাখায় তার নাম খুঁজে থাকার পর নাম খুঁজে পায় নাই। পরে সে সাথে সাথে বিদ্যালয়ের অফিস কর্তৃপক্ষকে অবগত করে। পরে দায়িত্বরত অফিস সহকরী তার নাম বিজ্ঞান বিভাগের পেজ থেকে খুঁজে বের করেন যে রেজিষ্ট্রেশন হয়েছে। পরে তার পরীক্ষা অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে।

 

পরে সে গত ২৯ মার্চ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা সচিব বরাবরে দরখাস্ত দেন। পরে সেটা শিক্ষামন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি সিলেট শিক্ষাবোর্ডকে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরে সিলেট শিক্ষাবোর্ড থেকে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রিদওয়ানুল ইসলাম ও শিক্ষার্থী শাহীনকে বোর্ডে ডেকে তার ফরম ফিলাপ সম্পন্ন করা হয়। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য বুধবার তার সকল কার্য সম্পন্ন হয়৷ যার কারণে আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শাহীনের আর কোনো বাঁধা থাকলো না।

এবিষয়ে এসএসসি পরীক্ষার্থী শাহীন আহমেদ বলেন, আমি মানবিক বিভাগে ভর্তি ছিলাম। এখন রেজিষ্ট্রেশন কার্ডে স্বাক্ষর করতে গিয়ে দেখি আমি বিজ্ঞান বিভাগে। পরে আমার সামনে আর কোনো পথ খোলা না পেয়ে শিক্ষামন্ত্রী ও সচিব বরাবরে দরখাস্ত দেই। পরে স্যার তাৎক্ষণিক সিলেট শিক্ষাবোর্ডে জানিয়ে আমাকে আর্টসে পরীক্ষা দেওয়ার জন্য ফরম পূরণ করার সুযোগ দেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকলের কাছে কৃতজ্ঞ।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com