• সিলেট, সকাল ৮:৫৩, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বি রু দ্ধে অ্যা ক শ ন

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বি রু দ্ধে অ্যা ক শ ন

Manual1 Ad Code

সিলেটে ৩২ ঘন্টায় ১৭৭ যানবাহনের বি রু দ্ধে অ্যা ক শ ন

নিজস্ব প্রতিবেদক

 

Manual7 Ad Code

সিলেটে গত ৩২ ঘন্টায় ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। তারা জানায়, বুধবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ট্রাফিক বিভাগ।

তারা জানায়, এসব যানবাহনের মধ্যে আছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, ট্রাক ইত্যাদি।

Manual5 Ad Code

এসময়ে বিভিন্ন অভিযোগে ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ২টি বাস, ১০টি প্রাইভেট কার, ৩টি ট্রাক ও ৬টি পিকআপ ভ্যানের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মামলা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

এছাড়া ৯টি ব্যাটারিচারিত অটোরিকশা, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি লেগুনা, ৪৬টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি প্রাইভেট কার, ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যানকে আটক করা হয়।

Manual2 Ad Code

 

এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com