• সিলেট, বিকাল ৩:৪০, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদে শাবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করবে প্রশাসন

admin
প্রকাশিত মে ২৫, ২০২৬
ঈদে শাবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করবে প্রশাসন

Manual6 Ad Code

ঈদে শাবিতে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করবে প্রশাসন

Manual4 Ad Code

শাবি প্রতিনিধি

ঈদুল আজহার ছুটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজ -এর আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Manual3 Ad Code

সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হল প্রভোস্টবৃন্দ।

​জানা যায়, প্রতি বছরই ঈদের ছুটিতে বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী বিশেষ করে দূর-দূরান্তের শিক্ষার্থী, ভিন্ন ধর্মাবলম্বী কিংবা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক শিক্ষার্থী হলে অবস্থান করেন। ঈদের আনন্দ থেকে যেন তারা বঞ্চিত না হন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ প্রীতিভোজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, “অনেক শিক্ষার্থী বিভিন্ন বাস্তবতার কারণে বাসায় যেতে পারেন না। তারা যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করছি ঈদের দিন তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে।”

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com