• সিলেট, রাত ৪:৫১, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবির এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
শাবির এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান

Manual6 Ad Code

শাবির এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান

শাবি প্রতিনিধি

Manual6 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মেধা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে গবেষণায় অনন্য অবদানের জন্য দুই জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়। এবার ‘রিসার্চার অব দ্য ইয়ার’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার এবং ‘রিসার্চার অব এক্সেলেন্স’ অ্যাওয়ার্ড পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মাহমুদা ইসলাম।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

Manual3 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

Manual7 Ad Code

এ ছাড়াও এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরিফিন খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন ও অধ্যাপক ড. মো. শাহিদুল হক।

উপাচার্য পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে গবেষণা। এ ধরণের স্বীকৃতি শিক্ষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে ভ‚মিকা রাখবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com