• সিলেট, রাত ১১:৩১, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জ ব্দ

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জ ব্দ

Manual7 Ad Code

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জ ব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ৯৬ হাজার ৮’শ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

 

 

বৃহস্পতিবার জালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাথর জব্দ করা হয়। পরে এগুলো স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন থেকে শাহ আরেফিন টিলা কেটে মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। গত ২০২৪ সালের ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় অবাধে পাথর উত্তোলন। এসময় শাহ আরেফিন (রঃ) এর মাজার, কবরস্থান ও খেলার মাঠ ধ্বংস করে পাথর উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানেও বন্ধ হয়নি এসব পাথর উত্তোলন। গত মাসে যৌথবাহিনীর অভিযানে ৩৯টি ট্রাক্টর আটক করে মামলা দেওয়া হয়। এর পর গর্ত থেকে পাথর উত্তোলন ও বড় ট্রাক্টর গাড়ি দিয়ে পাথর পরিবহন বন্ধ রয়েছে।

Manual7 Ad Code

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান জানান, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর সদস্যগণের উপস্থিতিতে মোবাইল কোর্টের অভিযানে ৯৬ হাজার ৮০৮ ঘনফুট পাথর জব্দ করা হয়। পরে এই পাথরগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য এর জিম্মায় রাখা হয়েছে। এই পাথরগুলো পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com