• সিলেট, দুপুর ২:০৭, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘নতুন বাংলাদেশ নির্মাণে মৌলিক সংস্কার আশু দরকার’

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
‘নতুন বাংলাদেশ নির্মাণে মৌলিক সংস্কার আশু দরকার’

Manual2 Ad Code

‘নতুন বাংলাদেশ নির্মাণে মৌলিক সংস্কার আশু দরকার’

প্রেস বিজ্ঞপ্তি

বাংলা নববর্ষ ১৪৩৩ বরন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৪ এপ্রিল সকাল ১০ নগরীর চৌহাট্টস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বর্ষবরণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করে।

 

Manual7 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ও ফোরামের উপদেষ্টা ডঃ রমেন্দ্রনাথ ভট্টাচার্য, সিলেট ডায়াবেটিক হাসপাতালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রখ্যাত ডায়াবেটিলজিষ্ট ডাঃ এম মুক্তাদির কোরেশী (সুমন)।

বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য, দপ্তর সম্পাদক, আব্দুল মোতওয়ালী ফলিক, সহ তথ্য প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুনু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিখন তালুকদ্বার রিখন প্রমুখ।

 

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে বুস্তান স্যার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আমাদের জাতীয় সংস্কৃতি উল্লেখ করে বলেন, লাখো শহীদের রক্তে কেনা ওলি আউলিয়া, সুফি সাধক ও সন্ন্যাসীর এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ নির্মাণ করতে হলে, উচ্চ পর্যায়ে দুর্নীতি দমনে শক্ত অবস্থান দরকার। এজন্যই ২০২৪ এর রক্তাক্ত জুলাই আগস্টের ঐতিহাসিক বিশ্বসেরা গণঅভ্যুত্থান হয়েছে। একটি স্থিতিশীল, কল্যাণকর ও নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্য ২৬ এর গণভোটের রায় অর্থাৎ মৌলিক সংস্কার বাস্তবায়ন খুবই দরকার।

বিশেষ অতিথির বক্তব্য ডাঃ এম মুক্তাদির কোরেশী সুমন বলেন, বিবেকের কাছে দায়বদ্ধ হয়ে আমি আজ এই কর্মসূচিতে এসেছি। এই সংগঠন দেশ ও জাতির কল্যাণের লক্ষ্যে মূল কাজ নিয়ে আন্দোলন করে। আগামীর বাংলাদেশ নির্মাণে প্রধান বাধা উচ্চ পর্যায়ে দুর্নীতি। দুর্নীতি দমন করতে পারলে গণকল্যাণে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন সহজ হবে। বর্ষবরণ শেষে উন্নত বাংলাদেশ ও সব ধরনের বালা-মুসিবত থেকে হেফাজতের লক্ষ্যে সর্বশক্তিমান আল্লাহর দরবারে একটি বিশেষ প্রার্থনা করা হয়।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com