• সিলেট, রাত ৮:০০, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ইয়াহিয়া হ*ত্যা মা ম লার প্রধান অভিযুক্ত আলী গ্রে প্তা র

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬
সিলেটে ইয়াহিয়া হ*ত্যা মা ম লার প্রধান অভিযুক্ত আলী গ্রে প্তা র

Manual3 Ad Code

সিলেটে ইয়াহিয়া হ*ত্যা মা ম লার প্রধান অভিযুক্ত আলী গ্রে প্তা র

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে ইয়াহিয়া (২২) হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ এবং র‌্যাব-৪ এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

Manual6 Ad Code

তারা জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত গোয়াইনঘাট থানাধীন নাইন্দা হাওর এলাকার আমির উদ্দিনের আলী হোসেন (২০)।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইয়াহিয়া গোয়াইনঘাট থানার নাইন্দা হাওর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ও তার আরও ৭ জন সহযোগী মিলে ১২০ বিঘা জমিতে যৌথভাবে তরমুজ চাষ করতেন। ফসল রক্ষায় তারা পর্যায়ক্রমে দিন-রাত ক্ষেত পাহারা দিতেন। গত ৫ মার্চ রাতে ইয়াহিয়া ও তার দুই সহকর্মী ক্ষেত পাহারায় নিয়োজিত ছিলেন। পরদিন ৬ মার্চ ইফতারের সময় ইয়াহিয়া বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। তার সাথে থাকা দুই সহকর্মীর বক্তব্যে অসংগতি দেখা দিলে রহস্য ঘনীভূত হয়। ওইদিন রাত পৌনে ৯টার দিকে খবর আসে পিয়াইন নদী থেকে ইয়াহিয়াকে উদ্ধার করা হয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টা ৪০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে ইয়াহিয়াকে বিষাক্ত কিছু খাইয়ে অচেতন করে এবং মৃত ভেবে লাশ গুম করার উদ্দেশ্যে পিয়াইন নদীতে ফেলে দেয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com