• সিলেট, দুপুর ২:২৭, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘খেললে বুদ্ধি বাড়ে’: বিয়াম স্কুলের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনন্দঘন মুহূর্ত

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬
‘খেললে বুদ্ধি বাড়ে’: বিয়াম স্কুলের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনন্দঘন মুহূর্ত

Manual7 Ad Code

‘খেললে বুদ্ধি বাড়ে’: বিয়াম স্কুলের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর আনন্দঘন মুহূর্ত

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

শত ব্যস্ততার মাঝেও কোমলমতি শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুলে আকস্মিক উপস্থিত হয়ে শিক্ষার্থীদের তিনি চমকে দেন।

জানা যায়, আজ সকালে রাজধানীর বিয়াম ল্যাবরেটরি ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকতা শেষে হঠাৎ করেই তিনি বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে যান। আর তখনই অবতারণা হয় এক আনন্দঘন দৃশ্যের। হঠাৎ নিজেদের স্কুলে দেশের প্রধানমন্ত্রীকে দেখে অবাক হয়ে যায় শিশুরা।

কেউ কেউ বিস্ময় প্রকাশ করে। তবে পরক্ষণেই তাকে কাছে পেয়ে ছুটে যায় খুদে শিক্ষার্থীরা।

কেউ হাত মেলায়, কেউবা আবার আবদার করে বসে অটোগ্রাফের। প্রধানমন্ত্রীও সানন্দে সময় দেন, উপভোগ করেন শিশুদের এই নির্মল সঙ্গ।

Manual3 Ad Code

একপর্যায়ে প্রধানমন্ত্রী ঢুকে পড়েন একটি ক্লাসরুমে। বাচ্চাদের অনুপ্রাণিত করে তিনি বলেন, ‘কেমন আছো তোমরা? কেমন চলছে পড়াশোনা? পড়াশোনার পাশাপাশি কিন্তু বেশি করে খেলাধুলাও করতে হবে। খেললে কিন্তু বুদ্ধি বাড়ে।’

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর এমন কথায় সায় দিয়ে কোনো কোনো শিশু উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে ‘আপনি ঠিক বলেছেন।’ এ সময় শিশুদের আরও অনুপ্রাণিত করতে কাছে গিয়ে পরম মমতায় তাদের মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু শিক্ষার্থীদের এমন চমৎকার মেলবন্ধন আর স্নেহপূর্ণ আচরণ দেখে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত শিক্ষকরা।

শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে একপর্যায়ে হাত নেড়ে তাদের কাছ থেকে বিদায় নেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরাও নিজেদের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে হাত নেড়ে হাসিমুখে বিদায় জানান প্রধানমন্ত্রীকে।

প্রধানমন্ত্রী এর আগে সকালে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com