• সিলেট, সকাল ৯:০৫, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাস্ট ক্যারিয়ার ক্লাবের কমিটি গঠন, নেতৃত্বে আহাদ-কবির

admin
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬
সাস্ট ক্যারিয়ার ক্লাবের কমিটি গঠন, নেতৃত্বে আহাদ-কবির

Manual4 Ad Code

সাস্ট ক্যারিয়ার ক্লাবের কমিটি গঠন, নেতৃত্বে আহাদ-কবির

Manual2 Ad Code

শাবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’-এর ১৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. ইউনুস কবির।

শনিবার (২৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual4 Ad Code

এর আগে গতকাল সন্ধ্যায় সিলেটের সিজনস গ্রান্ড রেস্টুরেন্টে আয়োজিত বিশেষ সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ১২তম কার্যনির্বাহী কমিটির সদ্য বিদায়ী সাধারন সম্পাদক সাদিয়া আক্তার সানি এবং পরিচালনায় ছিলেন ১২তম কমিটির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

Manual7 Ad Code

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হন খাইরুল ইসলাম তুহেল (প্রশাসন), সহ-সভাপতি নাজিফা নাওয়ার ঈশিকা ( যোগাযোগ ও গণমাধ্যম) , অর্থ সম্পাদক জেমিমা জামান সিলিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহিতা রহমান তানহা, স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট এর সহ-সভাপতি শাফকাত আহমেদ ও যুগ্ম সম্পাদক অঙ্কন পাল । স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট এর সহ-সভাপতি সাইমম বিন সাদেক ও যুগ্ম সম্পাদক রিপা আক্তার ঝুমা, স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট এর সহ-সভাপতি মাহফুজা নাওয়ার ও যুগ্ম সম্পাদক নিশাত আঞ্জুমকে মনোনীত করা হয়েছে।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক মাজহারুল হাসান মারিদ, উপ-সাধারণ সম্পাদক মো. ইয়াজ উদ্দিন এবং তাসমিয়া তাহিরা আলম, উপ-অর্থ সম্পাদক মো.তাসনিম হোসান রাতুল,দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম, জনসংযোগ সম্পাদক মো.নাদিরুজ্জামান নায়েফ, কর্পোরেট সম্পর্ক সম্পাদক প্রিতম সাহা, প্রচার সম্পাদক রাইনা খন্দকার রাখি, প্রচারণা সম্পাদক অনুজিৎ কুন্ডু, প্রকাশনা সম্পাদক আবিদা সুলতানা জেবা , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুব্রত শিকদার, আইটি ও ডিজাইন নাফিসা তাসনিম,
ডেপুটি ডিরেক্টর স্কুল অফ স্কিল ডেভেলপমেন্ট জাইমা আনজুম জিনিয়া , ডেপুটি ডিরেক্টর স্কুল অফ নলেজ ত্রিবা ঘোষ তুষি ও ডেপুটি ডিরেক্টর স্কুল অফ রিসার্চ ডেভেলপমেন্টে তাসনিম ইকবাল মনোনীত হয়েছেন।

Manual7 Ad Code

 

এছাড়াও নতুন গঠিত এই কমিটিতে সহকারী সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল্লাহ আল গালিব, সাব্বির আহমেদ শিমুল ও মোহাম্মদ ফারদিন খান, সহকারী সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান ওয়াসি, রাফিউল আলম ও শরিক আলম শোশী, সহকারী দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম রাব্বি ও আপন স্বর, সহকারী অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ , সহকারী প্রচার সম্পাদক এলমা তাবাসসুম নকশি , সহকারী প্রকাশনা সম্পাদক রুবাইয়া হক রূপান্তী, সহকারী জনসংযোগ সম্পাদক সাদিয়া নওশিন তানিয়া , সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আরাফাত মারুফ, সহকারী তথ্য ও ডিজাইন সম্পাদক অপূর্ব কুমার দাস, সাজিয়া চৌধুরী, সহকারী পদোন্নতি সম্পাদক তানজিল হাসান ও ফুজায়াল , সহকারী কর্পোরেট যোগাযোগ সম্পাদক আতিকা ইফরাত হৃদিকা, স্কুল অব স্কিল ডেভেলপমেন্ট এর সহকারী পরিচালক সাদিক আকরাম রাফি ও তামিম ইকবাল, স্কুল অব নলেজ ডেভেলপমেন্ট এর সহকারী পরিচালক মো. ওজায়ের হাসান খুশবু ও ফারিয়া সিদ্দিকা নাবিলা , স্কুল অফ রিসার্চ ডেভেলপমেন্ট এর সহকারী পরিচালক মাহফিজুর রহমান ও চৈতি চক্রবর্তী দয়িত্ব পেয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com