• সিলেট, দুপুর ২:০৮, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে অভিযানে বালু জব্দ, পেলুডার আ ট ক

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
জৈন্তাপুরে অভিযানে বালু জব্দ, পেলুডার আ ট ক

Manual6 Ad Code

জৈন্তাপুরে অভিযানে বালু জব্দ, পেলুডার আ ট ক

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের এক কঠোর অভিযানে ৬ হাজার ঘনফুট বালু জব্দ, ৩টি নৌকা ধ্বংস এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

Manual5 Ad Code

পরে উপস্থিত লোকজনের সামনে জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

Manual1 Ad Code

অভিযানে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ৩টি নৌকা ধ্বংস করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি পেলুডার (খননযন্ত্র) জব্দ করা হয়। প্রশাসন জানিয়েছে, আগামীকাল জব্দকৃত পেলুডারের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘পরিবেশ ধ্বংস করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

স্থানীয়দের মতে, প্রশাসনের এ ধরনের অভিযান অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং এলাকার পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com