• সিলেট, রাত ৮:১০, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন, আহ্বায়ক আব্দুল আজিজ

admin
প্রকাশিত মে ৩, ২০২৬
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন, আহ্বায়ক আব্দুল আজিজ

Manual7 Ad Code

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন, আহ্বায়ক আব্দুল আজিজ

অনলাইন ডেস্ক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল আজিজকে সাধারণ সভায় আহবায়ক করে সর্বসম্মতিক্রমে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ২০২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত কমিটির আহ্বায়ক হলেন, আম্বরখানা বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, সদস্য মো: সামছুল আলম, হাজী মো: রইছ আলী, আমির হোসেন, হুমায়ুন আহমদ মাসুক, আব্দুর রহমান দুদু, কিবরিয়া হোসেন নিজুম, মোহাম্মদ আলী আকিক, খালেদ আহমদ।

Manual6 Ad Code

 

এর পূর্বে সাধারণ সভায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিমের পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।

 

সাধারণ সভায় উপস্থিত ছিলেন, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো: রইস আলী, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, বৃহত্তর বিমান বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন আহমদ মাসুক, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সিলেট জেলার সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশীদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ ।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

 

এছাড়াও আর উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর মার্কেট কমিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com