• সিলেট, রাত ৩:৩০, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময়

admin
প্রকাশিত মে ৮, ২০২৬
দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময়

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময়

কাঙ্খিত মেধাবী ও মানবিক বাংলাদেশ’ গড়ে তুলতে ‘জ্ঞানভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠিত করতে হবে
—এমএ মালিক এমপি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন,কাঙ্খিত ‘মেধাবী ও মানবিক বাংলাদেশ’ গড়ে তুলতে ‘জ্ঞানভিত্তিক সমাজ’ প্রতিষ্ঠিত করতে হবে ।সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আলোকিত ও উন্নত জাতি গঠনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সুশিক্ষার উন্নয়নে আমি দৃঢ় প্রতিজ্ঞ। এর মাধ্যমে জাতি তার কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর পাশাপাশি সমৃদ্ধ দেশ গঠন সম্ভব হবে। শিক্ষিত জাতি মানেই উন্নয়ন অগ্রযাত্রায় অগ্রসরমান।
তিনি বলেন, দক্ষিণ সুরমা কলেজের উন্নয়নে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বর্তমান সরকার প্রধানের শ্বশুর বাড়ির এলাকার কলেজ হিসেবে এ কলেজের উন্নয়ন অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে হবে।
তিনি আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের স্বার্থে সুশিক্ষা গ্রহণের জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষা পরিবেশের মান উন্নয়ন ও শ্রেনিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতবিনিময় সভার আহবায়ক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান
রাহেনা হক এর সভাপতিত্বে ও কলেজের শিক্ষক দীপক চন্দ ও পলি সেনাপতির পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান,
দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলম,সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা আবেদ রাজা।
শুরুতে স্বাগত
বক্তব্য রাখেন,
কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও
হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মোহাম্মদ ময়নুল হক।
বক্তব্য রাখেন, কলেজ একাডেমিক কাউন্সিলের সম্পাদক ও গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান,শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,জামিউল হাসান আরাফ,রেদুয়ান আহমদ লাবিব,ইকরা জান্নাত খানম,মিজানুর রহমান।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন
ইমাম হোসেন,গীতা পাঠ করেন ভাগ্যশ্রী রায় দিয়া।
এসময় কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com