• সিলেট, রাত ৯:২৩, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

admin
প্রকাশিত মে ১০, ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

Manual4 Ad Code

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

প্রেস বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনূর্ধ্ব-১৪ বালক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জৈন্তাপুর উপজেলা অনূর্ধ্ব-১৪ ফুটবল একাদশ।

ফাইনালে তারা শক্তিশালী গোলাপগঞ্জ উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

শনিবার (৯ মে) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ। ম্যাচের প্রথমার্ধের ১৪তম মিনিটে জৈন্তাপুরের আক্রমণভাগের খেলোয়াড় আশফাক দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে জৈন্তাপুর উপজেলা দল।

Manual6 Ad Code

 

এর আগে শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে জৈন্তাপুর উপজেলা ২-০ গোলে কম্পানীগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে ওঠে বলে জানান দলের ম্যানেজার শাহীন আলম।

Manual1 Ad Code

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সিলেট জেলা দলের সাবেক ফুটবলার রেজাউল করিম নাচন। তিনি বলেন, “জৈন্তাপুরের কিশোর ফুটবলাররা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জৈন্তাপুরের মুখ উজ্জ্বল করবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা তাঁতিদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুজন এবং ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল।

Manual4 Ad Code

 

এছাড়াও জৈন্তাপুর উপজেলা দলের পক্ষে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, নাদিম আহমেদ, রুবেল আহমেদ, মাহফুজ আহমেদ, রাফিসহ অন্যান্য খেলোয়াড় ও কলাকুশলীরা।

৫০ মিনিটব্যাপী (২৫+২৫ মিনিট) এই ফাইনাল ম্যাচ শেষে দলীয় ম্যানেজার শাহীন আলম জানান, জৈন্তাপুর উপজেলা থেকে ৬ জন খেলোয়াড় চূড়ান্তভাবে সিলেট জেলা একাদশে জায়গা পেয়েছে। তারা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে।

জৈন্তাপুর উপজেলার এ সাফল্যে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com