• সিলেট, ভোর ৫:০৬, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যেভাবে ছাড়াতে পারবেন ডাম্পিংকৃত যানবাহন

admin
প্রকাশিত মে ১৭, ২০২৬
সিলেটে যেভাবে ছাড়াতে পারবেন ডাম্পিংকৃত যানবাহন

Manual2 Ad Code

সিলেটে যেভাবে ছাড়াতে পারবেন ডাম্পিংকৃত যানবাহন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের ডাম্পিং গ্রাউন্ডে আটক থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম অবমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। রবিবার (১৭ মে) বিকাল ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে এসএমপি পুলিশ।

 

Manual8 Ad Code

এসএমপি সূত্র জানায়, এসএমপি ট্রাফিক বিভাগের অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৩ হাজার ৮৭টি ব্যাটারিচালিত যানবাহন (অটোরিকশা ও টমটম) আটক করা হয়েছে। পরবর্তীতে মানবিক দিক বিবেচনায় এবং ভবিষ্যতে সিলেট মেট্রোপলিটন এলাকায় অবৈধভাবে ব্যাটারিচালিত যানবাহন পরিচালনা না করার শর্তে লিখিত অঙ্গীকারের ভিত্তিতে যানবাহনগুলো অবমুক্ত করা হচ্ছে। এ পর্যন্ত মোট ২ হাজার ৬৮৭ জন মালিক তাদের আটক যানবাহন ছাড়িয়ে নিতে লিখিত আবেদন করেছেন।

 

এসএমপি পুলিশ জানিয়েছে, প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই, প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা এবং ডাম্পিং গ্রাউন্ডে সংশ্লিষ্ট যানবাহনের অবস্থান শনাক্ত করার পর অদ্যাবধি ৭৫৫টি ব্যাটারিচালিত যানবাহন মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক থাকা অন্যান্য যানবাহনও পর্যায়ক্রমে অবমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com