• সিলেট, রাত ৪:৫৭, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ‘মা ভেরাইটিজ স্টোর’ থেকে আ ট ক লিয়াকত

admin
প্রকাশিত মে ১৭, ২০২৬
সিলেটের ‘মা ভেরাইটিজ স্টোর’ থেকে আ ট ক লিয়াকত

Manual6 Ad Code

সিলেটের ‘মা ভেরাইটিজ স্টোর’ থেকে আ ট ক লিয়াকত

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের কাড়ারপার এলাকার ‘মা ভেরাইটিজ স্টোর’ থেকে লিয়াকত আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তার সাথে মাদকদ্রব্য পাওয়া গেছে।

 

Manual7 Ad Code

রবিবার (১৭ মে) বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

Manual3 Ad Code

 

লিয়াকত আলী কাড়ারপার (গাংপাড়) এলাকার ওস্তার আলী ও মৃত আজুন নেছার ছেলে।

 

তার হেফাজতে পাওয়া ১২০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com